তাওয়া কাবাব
উপকরণ: হাড় চর্বি ছাড়া গরুর মাংস ১ কেজি, খোসাসহ ব্লেন্ড করা কাঁচা পেঁপে দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ব্লেন্ড করা শুকনো মরিচ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, বারবিকিউ সস ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, সিরকা ১ চা চামচ, বাটার ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, অলিভ অয়েল / তেল দুই টেবিল চামচ
প্রস্তুত প্রণালি: মাংস ধুয়ে পানি নিংড়ে নিন। এবং কাটা চামচ দিয়ে মাংসগুলো থেতলে সব উপকরণ মেশান। জিপার পলি ব্যাগে আটকে নরমাল ফ্রিজে ১২ থেকে ২৪ ঘন্টা মেরিনেট করে রেখে দিন। সামান্য বাটার বা অলিভ অয়েলে মাঝারি আঁচে মাংস ভেজে নিন। বারবার এপিট ওপিট করবেন না, ঢাকনা খুলবেন না। মাংসের ওপর আবার সামান্য বাটার ও সস ব্রাশ করে নিন। ফ্রেঞ্চ ফ্রাই, নান, সালাদ কিংবা সিদ্ধ সবজির সঙ্গে পরিবেশন করুন।
বিফ বান
উপকরণ: ব্রেড ডো’র জন্য- ময়দা ১ কাপ, ইস্ট ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ, দুধ ১ কাপ, বাটার ৪ টেবিল চামচ, ডিম ১ টি। কিমার জন্য- গরুর কিমা ১ কাপ, পেঁয়াজ কুঁচি ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, ঘি/ বাটার ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, গুড়োদুধ ১ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি: কিমার পুর তৈরির জন্য মাংসের কিমাতে সব উপকরণ মিশিয়ে কিছুক্ষন রেখে দিন। পরে মাঝারি আঁচে কড়াইয়ে ভেজে নিন। কিমা ভাজা হলে এর মধ্যে ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে মিশিয়ে নিন। পরিমাণমতো পানিতে ১ টেবিল চামচ দুধ ও টমেটো সস দিয়ে কিমা কিছুক্ষণ ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে কিমা চুলা থেকে নামিয়ে রাখুন। ডো তৈরি করতে প্রথমে ময়দা এবং লবণ একসাথে মেখে নিন। এবার ১ কাপ দুধের মধ্যে চিনি এবং ইস্ট দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। যখন ইস্ট ফুলে উঠবে তখন এর মধ্যে ময়দা দিন।
ময়দা মাখিয়ে নরম ডো তৈরি করুন। ডো ১ ঘণ্টা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ফুলে উঠলে হাতে সামান্য তেল মেখে ডো ভালোভাবে মথে নিন। মোটা করে রুটি বানিয়ে ত্রিভুজ আকারে কেটে নিন। চওড়া পাশে পুর রেখে উপর দিকে টেনে কভার করুন। সব বান তৈরি হয়ে গেলে ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন।
বানগুলো ফুলে উঠলে ১টি ডিম ফেটে বানের ওপর উপর ব্রাশ করে দিয়ে সাদা তিল ছিটিয়ে দিন। এবার ১৬০ ডিগ্রি তে ৩০ মিনিট বেক করুন।
সূত্র - সমকাল

0 মন্তব্যসমূহ