এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অবতরণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।