তাই ধারণা করা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা সহজেই তাকে ছাড়বে না, হয়েছেও তাই। দলের গোলবারের অতন্দ্র প্রহরীকে না ছেড়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ক্লাব ভিলা। নতুন চুক্তি অনুসারে মার্টিনেজ এখন ২০২৯ সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন।
২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।
অ্যাস্টন ভিলার জার্সিতে মার্টিনেজ এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট রাখেন তিনি। বিদায়ী মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা।
সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
সূত্র-চ্যানেল 24

0 মন্তব্যসমূহ