বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় আবুল হাসানকে আজ সকালে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে এই মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুল হাসানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের নেতা আবু বকর (৫৫)।
আদালতে দাখিল করা পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। সূত্র-ইত্তেফাক

0 মন্তব্যসমূহ