শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনগামী বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানিয়েছেন, সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ইউএস-বাংলার ফ্লাইট বর্তমানে স্থগিত রয়েছে।
তিনি আরও জানান, শনিবার বিকেল পর্যন্ত ইউএস-বাংলার কোনো উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের আকাশপথে চলাচল করেনি। সংশ্লিষ্ট সব উড়োজাহাজ নিজ নিজ বিমানবন্দরে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

0 মন্তব্যসমূহ